ডুয়েটে ভারতীয় আগ্রাসন বিরোধী বিক্ষোভ মিছিল

২২ আগষ্ট, ২০২৪ ১৫:০৭  

রাজধানী ঢাকার পাশের জেলা গাজীপুরে স্থাপিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী উদ্যোগে শহরে অনুষ্ঠিত হলো ভারতীয় আগ্রাসন বিরোধী বিক্ষোভ মিছিল। বৃহস্পতিবার মিছিলটি ডুয়েট গেইট থেকে শুরু হয়ে জয়দেবপুর প্রদক্ষিণ করে গাজিপুরের শিববাড়ি মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে ডুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আমানুল্লাহ বলেন, ছাত্র জনতার এই সরকার অবিলম্বে দেশের মানুষের ন্যায্য পানির অধিকার আদায় করবে বলে আমরা বিশ্বাস করি৷

এসময় ভারতকে হুশিয়ারি দিয়ে তিনি বলেন, বাংলাদেশ নিয়ে বেশি ষড়যন্ত্র করলে সেভেন সিস্টার্স অস্থিতিশীল হয়ে যাবে। আমরা চিকেন নেক সম্পর্কে অবহিত। মুরগী গলা চেপে ধরলে নিঃশ্বাস বন্ধ হয়ে ছটফট করবে। তাই অনতিবিলম্বে পানির ন্যায্য অধিকার বুঝিয়ে দিতে হবে।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মো:শাহজাহান চৌধুরী।