গুগল ডেস্কটপ সার্চে ফেবিকন

২১ জানুয়ারি, ২০২০ ১৫:০৫  
সাত বছর আগে সার্চ রেজাল্টে ‘ফেবিকন’ এর পরীক্ষা চালাচ্ছে মাইক্রোসফটের বিং দল। আর গত এক দশক ধরে এ নিয়ে কাজ করছে সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল। তবে গত সপ্তাহ থেকে ডেস্কটপ সার্চের প্রতিটি রেজাল্টে ক্ষুদ্রাকৃতির আইকন যুক্ত করা শুরু করেছে। তবে এটি ‘সুবিধা’ হওয়ার বদলে ঐতিহাসিকভাবে পরিচ্ছন্ন অনুসন্ধান ফলাফলে একটু গোলমেলে তৈরি করেছে বলে খবর দিয়েছে দ্য ভার্জ ও জেডনেট এর মতো প্রযুক্তি পোর্টালগুলো। অবশ্য গুগল বলছে, সার্চের ফল মূলত কোন প্রতিষ্ঠান বা সাইট থেকে আসছে সে সম্পর্কে ব্যবহারকারীকে পরিষ্কার ধারণা দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আন্তর্জাতিক টেক পোর্টালগুলো জানাচ্ছে- ব্যবহারকারীদের থেকে এ সম্পর্কে ভালো কোনও মন্তব্য পাওয়া যায়নি। তবে বিজ্ঞাপনের পাশে ‘অ্যাড’ লেখাটি তাদের উপকারে এসেছে। কেননা এটা থেকে বোঝা যায় কোনটি বিজ্ঞাপন। এদিকে গুগল একটি টুইটে জানিয়েছে, নতুন এই সংযোজনটি ইতোমধ্যে চালু হয়েছে। তবে লোগো ব্যবহারের বিষয়টি এক বছর আগে থেকেই মোবাইল ব্রাউজারে চালু আছে। https://twitter.com/searchliaison/status/1216782591463813126?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1216782592755634176&ref_url=https%3A%2F%2Fwww.zdnet.com%2Farticle%2Fgoogles-desktop-search-tweak-clearer-no-its-just-more-clutter-say-users%2F এই সার্চ সাইটকে উন্নত করতে গুগল কয়েক মাস ধরে বিভিন্ন ধরেনের কাজ করে যাচ্ছে। এরমধ্যে রয়েছে সার্চ অ্যালগরিদম পরিবর্তন। সার্চের ফলে আরও ভালো সাইটগুলোকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করা ছাড়াও ফলাফলে আগমেন্টেড রিয়েলিটি যোগ করেছে গুগল।