এক মাসের ওয়ারেন্টি বাড়াল ভিভো

৬ এপ্রিল, ২০২০ ১৫:০২  
করোনাভাইরাসের সংক্রমণজনিত উদ্ভূত পরিস্থিতিতে স্মার্র্টফোনের ওয়ারেন্টি বাড়ানোর ঘোষণা দিয়েছে গ্লোবাল বহুজাতিক মোবাইল নির্মাতা প্রতিষ্ঠান ভিভো। ভিভোর ব্যবস্থাপনা পরিচালক ডিউক জানিয়েছেন, গত ২৫ মার্চ পর্যন্ত যাদের মোবাইলের ওয়ারেন্টি শেষ হয়েছে, তাদের আগামী ৩১ মে পর্যন্ত ওই ওয়ারেন্টি সুবিধা বর্ধিত করা হয়েছে। এছাড়া সেবা দিতে চালু রয়েছে ভিভোর হটলাইনে। এছাড়াও ভিভোর ফেসবুক পেজ, ওয়েবসাইট এবং মেইলের মাধ্যমে গ্রাহকরা যোগাযোগ করতে পারছেন। করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় গত ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সরকারি ছুটি ঘোষণা করা হয়। তবে ওই ছুটি বাড়িয়ে আগামী ১১ এপ্রিল পর্যন্ত করা হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে ওয়ারেন্টি বাড়ানোর এ ঘোষণা দেয় ভিভো।