ইউআইটিএস-এ  ইলেকট্রো ফেস্ট শুরু

২৭ ফেব্রুয়ারি, ২০২০ ২১:২০  
বাংলাদেশের প্রথম তথ্য ও প্রযুক্তি ভিত্তিক বেসরকারী বিশ্ববিদ্যালয়- ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস ইউআইটিএস-এ শুরু হয়েছে তিন দিনের  ইলেকট্রো ফেস্ট। বৃহস্পতিবার রাজধানীর ভাটারার নয়ন নগরে অবস্থিত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই উৎসবের উদ্বোধন করেন সমাজকল্যাল মন্ত্রী আশরাফ আলী খান খসরু। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি  ড. মুহাম্মদ সোলায়মান, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডঃ সাজ্জাদ হোসেন, মাওলানা ভাসানী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আহসান হাবিব, বাংলাদেশ ইনোভেশন ফোরামের প্রতিষ্ঠাতা আরিফুল হাসান অপু। রোবটিক ও আইওটি বিষয়ক এই প্রতিযোগিতায় ১টি ইংলিশ মিডিয়াম স্কুল ছাড়াও ৭টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ট্রিপল ই ও কম্পিউটার সায়েন্সের শিক্ষার্থীরা অংশ নিয়েছে।