অস্ট্রেলিয়ার ৫০ লাখ ডাউনলোড করোনা ট্র্যাকিং অ্যাপ

৬ মে, ২০২০ ১৩:৩৭  
করোনার সংক্রমণ থেকে বাঁচতে অস্ট্রেলিয়ায় প্রায় ৫০ লাখ লোক ফোনে কভিডসেফ ট্র্যাকিং অ্যাপ ডাউনলোড করে নিয়েছে। বিবিসি জানায়, অস্ট্রেলিয়া প্রায় দেড় কোটি মানুষ মোবাইল ফোন ব্যবহার করেন। ফলে এক তৃতীয়াংশ মানুষের হাতে ট্র্যাকিং অ্যাপটি চলে গেছে। দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেন, ‘আমরা ভালো সাড়া পেয়েছি কিন্তু এখন আরো চাই। সরকার এর আগে ঘোষণা দেয় অন্তত ৪০ শতাংশ মানুষের হাতে অ্যাপ চায়। মাত্র এক সপ্তাহ আগে অ্যাপ ছাড়া হয়েছে। উন্মুক্ত হওয়ার কয়েক ঘণ্টায় ১০ লাখের বেশি মানুষ সরকারের এই ‘কন্টাক্ট ট্রেসিং’ অ্যাপ ডাউনলোড করে নেয়।