দেশে এক সময় রোবট রাস্তায় ময়লা পরিষ্কার করবে: চসিক মেয়র
চট্টগ্রাম: সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, বিজ্ঞান এখন অনেক দূর এগিয়ে গেছে। রোবটিক সার্জারি হচ্ছে। দেশে এক সময় রোবট রাস্তায় ময়লা পরিষ্কার করবে। সেটি বেশিদিন দূরে নয়। আমাদের তথ্য ও প্রযুক্তির ক্ষেত্রে নির্ভূল তথ্য প্রকাশ করতে হবে। সঠিক তথ্য না দিলে সমাজ জাতি সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। একটি বিজ্ঞান মনস্ক ও যুক্তিবাদী […] The post দেশে এক সময় রোবট রাস্তায় ময়লা পরিষ্কার করবে: চসিক মেয়র first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

চট্টগ্রাম: সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, বিজ্ঞান এখন অনেক দূর এগিয়ে গেছে। রোবটিক সার্জারি হচ্ছে। দেশে এক সময় রোবট রাস্তায় ময়লা পরিষ্কার করবে। সেটি বেশিদিন দূরে নয়। আমাদের তথ্য ও প্রযুক্তির ক্ষেত্রে নির্ভূল তথ্য প্রকাশ করতে হবে। সঠিক তথ্য না দিলে সমাজ জাতি সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। একটি বিজ্ঞান মনস্ক ও যুক্তিবাদী নতুন জাতি গঠনে সমকাল কাজ করে যাচ্ছে।
শনিবার (২৪ অক্টোবর) বাংলাদেশ মহিলা সমিতি উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে বিএফএফ সমকাল জাতীয় স্কুল বিজ্ঞান বির্তক প্রতিযোগিতায় চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
জমজমাট এই প্রতিযোগিতায় সকাল থেকে সাতটি স্কুল বির্তক প্রতিযোগিতায় অংশ নেন।প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ফেনী জেলার সোনাগাজী মো. ছাবের সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়। রানার্সআপ হয়েছে লক্ষীপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। সেরা বির্তাকিক হয়েছেন সোনাগাজী মো. ছাবের সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ছাত্রী আফসানা হালিম তিশা।
বিভাগীয় বির্তকে অংশ নেওয়া অন্য দলগুলো হলো রাঙ্গামাটি জেলার মোনঘর রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ, কক্সবাজার জেলার বাঁকখালী উচ্চ বিদ্যালয়, বান্দরবান আইডিয়াল স্কুল, চট্টগ্রাম জেলার হালিশহর ক্যান্টনম্যান্ট পাবলিক স্কুল এন্ড কলেজ ও নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।
অনুষ্ঠানে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, হার জিত থাকবে, তবুও এগিয়ে যেতে হবে। আজ যারা বিজয়ী ও পরাজিত উভয়ই বির্তকের সময় কোথায় নম্বর পেয়েছো তা দেখবে। আগামী দিনের জন্য নতুন করে নিজেকে তৈরি করবে। নিজেকে বিজ্ঞানের আলোয় আলোচিত করতে হবে।
বিশেষ অতিথি সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন বলেন, বিজ্ঞানের কল্যানে সারা পৃথিবী এখন আমাদের হাতের মুঠোয়। তাই বিজ্ঞানকে বেশি বেশি জানতে হবে, শিখতে হবে। আগামীর দিন বিজ্ঞানের দিন। যে যতবেশি বিজ্ঞান চর্চা করবে, সে তত বেশি এগিয়ে যাবে।
তিনি বলেন, পাহাড়, সমুদ্র ও সবুজের অপরূপ সুন্দর চট্টগ্রাম। বিগত সরকার পাহাড় কেটে স্থাপনার পর স্থাপনা তৈরি করে পরিবেশ ধ্বংস করেছে। এখন থেকে এ শহরে পাহাড় কাটা চলবে না, খালের জায়গায় বাড়ি করা চলবে না। জিডাইন পরিবর্তন করে রাস্তা দখল করতে দেওয়া হবে না। বাংলাদেশের মানুষ বিদেশে গেলে আইন মানেন। কিন্তু দেশে আসলে সেই আইন আর মানেন না। এ অভ্যাস আমাদের ত্যাগ করতে হবে।
সমকালের চট্টগ্রাম রিজওনাল এডিটর সারোয়ার সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন। অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা সমিতি উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আরিফ উল হাছান চৌধুরী, বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ) নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান চৌধুরী, সমকাল সুহৃদ সমাবেশের বিভাগীয় সম্পাদক মো. আসাদুজ্জামান, দৃষ্টি চট্টগ্রামের প্রতিষ্ঠাতা বির্তাকিক মাসুদ বকুল প্রমুখ।
The post দেশে এক সময় রোবট রাস্তায় ময়লা পরিষ্কার করবে: চসিক মেয়র first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





