১৭ বছর পর ফিরছে ‘থ্রি ইডিয়ট্স’! জানালেন আমির, কবে মুক্তি পাবে?

২০০৯ সালে মুক্তি পেয়েছিল রাজকুমার হিরানী পরিচালিত ‘থ্রি ইডিয়ট্স’। রাজকুমার হিরানি ও অভিজাত জোশীর লেখা এই কালজয়ী ছবিতে আমির-মাধবন-শরমন ছাড়াও অভিনয় করেছিলেন কারিনা কাপুর ও বোমান ইরানি। কলেজ জীবনের বন্ধুত্বের এক অনবদ্য কমেডি-ড্রামা এই ছবিটি সেই সময় বিশ্বব্যাপী ৪০০ কোটি টাকার গণ্ডি পেরিয়ে প্রথম ভারতীয় ছবি হিসেবে ইতিহাস গড়েছিল। বন্ধুত্ব, পড়াশোনার চাপ, পরিবারের প্রত্যাশা এবং […] The post ১৭ বছর পর ফিরছে ‘থ্রি ইডিয়ট্স’! জানালেন আমির, কবে মুক্তি পাবে? first appeared on Sarabangla | Breaking News | Spor

১৭ বছর পর ফিরছে ‘থ্রি ইডিয়ট্স’! জানালেন আমির, কবে মুক্তি পাবে?
২৪ অক্টোবর, ২০২৬ ১৮:০০  

২০০৯ সালে মুক্তি পেয়েছিল রাজকুমার হিরানী পরিচালিত ‘থ্রি ইডিয়ট্স’। রাজকুমার হিরানি ও অভিজাত জোশীর লেখা এই কালজয়ী ছবিতে আমির-মাধবন-শরমন ছাড়াও অভিনয় করেছিলেন কারিনা কাপুর ও বোমান ইরানি। কলেজ জীবনের বন্ধুত্বের এক অনবদ্য কমেডি-ড্রামা এই ছবিটি সেই সময় বিশ্বব্যাপী ৪০০ কোটি টাকার গণ্ডি পেরিয়ে প্রথম ভারতীয় ছবি হিসেবে ইতিহাস গড়েছিল। বন্ধুত্ব, পড়াশোনার চাপ, পরিবারের প্রত্যাশা এবং নিজের স্বপ্নকে অনুসরণ করার লড়াই—সহজ অথচ গভীর এই গল্প দর্শকের মনে জায়গা করে নিয়েছিল। মুক্তির প্রায় ১৭ বছর পরেও ছবিটি নিয়ে দর্শকের আগ্রহ কমেনি। দর্শকের মনে এখনও টাটকা র‍্যাঞ্চো, ফারহান আর রাজুর বন্ধুত্বের স্মৃতি। ইঞ্জিনিয়ারিং কলেজের সেই তিন পড়ুয়ার গল্প এক সময় মন জয় করেছিল সিনেমা প্রেমীদের। এ বার সেই জনপ্রিয় ছবির দ্বিতীয় পর্ব নিয়ে নতুন খবর দিলেন আমির খান। তৈরি হচ্ছে ‘থ্রি ইডিয়ট্স’-এর সিক্যুয়েল। আর সেই ছবির চিত্রনাট্যের চূড়ান্ত খসড়া শোনার অপেক্ষায় রয়েছেন অভিনেতা।

সম্প্রতি সিঙ্গাপুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিয়েছিলেন আমির খান। সেখানে এক আলোচনাসভায় ‘থ্রি ইডিয়ট্স’-এর দ্বিতীয় পর্ব নিয়ে মুখ খোলেন অভিনেতা। তার কথায়, পরিচালক রাজকুমার হিরানী এখন ছবির চিত্রনাট্য নিয়ে কাজ করছেন। আগামী কয়েক সপ্তাহের মধ্যে চিত্রনাট্যের চূড়ান্ত খসড়া শোনার কথা আমিরের। তার পরেই ছবির ভবিষ্যৎ নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে।

‘থ্রি ইডিয়ট্স’-এর সাফল্যের অন্যতম কারণ ছিল তিন বন্ধুর রসায়ন। আমিরের র‍্যাঞ্চো, আর মাধবনের ফারহান এবং শরমন জোশীর রাজু—তিনটি চরিত্রই দর্শকের মনে আলাদা জায়গা করে নিয়েছিল। ছবির হাস্যরসের আড়ালে শিক্ষাব্যবস্থার চাপ এবং জীবনের নিজের পথ বেছে নেওয়ার বার্তাও ছিল গুরুত্বপূর্ণ।

তবে নতুন ছবির গল্প, শুটিং শুরুর সময় কিংবা মুক্তির দিনক্ষণ নিয়ে এখনও কোনও চূড়ান্ত ঘোষণা হয়নি। ফলে দর্শককে আরও কিছুটা অপেক্ষা করতেই হবে। সিক্যুয়েল নিয়ে আগেও আলোচনা হয়েছে। এর আগে আমির জানিয়েছিলেন, নতুন ছবিতে পুরনো চরিত্রদের নিয়েই এগোবে গল্প এবং কাহিনিতে সময়ের ব্যবধান থাকবে। তবে সেই পরিকল্পনা চূড়ান্ত চিত্রনাট্যে ঠিক কী ভাবে জায়গা পাবে, তা এখনও স্পষ্ট নয়।

The post ১৭ বছর পর ফিরছে ‘থ্রি ইডিয়ট্স’! জানালেন আমির, কবে মুক্তি পাবে? first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.