চট্টগ্রামে হিজড়া গুরুমা হত্যা, প্রধান সন্দেহভাজন গ্রেফতার
চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর খুলশীতে হিজড়া নেত্রী মোহাম্মদ মহসীন ওরফে মৌসুমী হিজড়া (৫২) হত্যার ঘটনায় এক যুককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৭ সেপ্টেম্বর) সিসিটিভির ফুটেজ দেখে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার যুবকের নাম মোমিন ওরফে শেখ রনি (৩৪)। গ্রেফতার মোমিন চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার সব্দলপুর গ্রামের বাসিন্দা। পুলিশ জানিয়েছে, নিহত মৌসুমীর বাসায় আসা-যাওয়া ও করতে দেখা যাওয়ার […] The post চট্টগ্রামে হিজড়া গুরুমা হত্যা, প্রধান সন্দেহভাজন গ্রেফতার first appeared on Sarabangla | Breaking News | Sport

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর খুলশীতে হিজড়া নেত্রী মোহাম্মদ মহসীন ওরফে মৌসুমী হিজড়া (৫২) হত্যার ঘটনায় এক যুককে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৭ সেপ্টেম্বর) সিসিটিভির ফুটেজ দেখে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার যুবকের নাম মোমিন ওরফে শেখ রনি (৩৪)। গ্রেফতার মোমিন চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার সব্দলপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ জানিয়েছে, নিহত মৌসুমীর বাসায় আসা-যাওয়া ও করতে দেখা যাওয়ার সূত্র ধরে ওই যুবককে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, খুলশী থানার আমবাগান রেলওয়ে কলোনি এলাকায় নিজ বাসায় একাই থাকতেন মৌসুমী। গত শুক্রবার দিবাগত রাত ১টা ১৪ মিনিটে সাদা টি-শার্ট পরা এক যুবককে তার বাসায় ঢুকতে দেখা যায়। প্রায় তিন ঘণ্টা পর রাত ৩টা ৫২ মিনিটে ওই যুবক বাসা থেকে বের হয়ে যান। এরপর বাসা থেকে মৌসুমীর মরদেহ উদ্ধার করা হয়।
খুলশী থানার এসআই গোলাম মোহাম্মদ নাসিম জানান, মৌসুমীকে মারধর ও শ্বাসরোধে হত্যার আলামত পাওয়া গেছে। গ্রেফতার যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশের প্রাথমিক ধারণা, গরু বিক্রির চার লাখ টাকা ও মূল্যবান জিনিসপত্র লুটের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটানো হতে পারে।
নিহত মৌসুমীর গ্রামের বাড়ি কুমিল্লার দাউদকান্দিতে। তিনি বাসার পেছনে তিনি একটি গরুর খামার পরিচালনা করতেন। ঘটনার আগের দিন একটি গরু বিক্রি করেছিলেন এবং সেই টাকা বাসায় রাখা ছিল বলে জানা গেছে।
The post চট্টগ্রামে হিজড়া গুরুমা হত্যা, প্রধান সন্দেহভাজন গ্রেফতার first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





