ফরিদপুরে বাসচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাসের নিচে চাপা পড়ে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের বাবনা তলা এলাকায় চাঁপা ব্রিজের নিকট এ ঘটনা ঘটে। সংবাদ পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ ২টি উদ্ধার করেন। বাসটি আটক করলেও ড্রাইভার ও হেলপার পালিয়ে যায়। নিহতরা হলো, পটুয়াখালী জেলার সুমখালী […] The post ফরিদপুরে বাসচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

ফরিদপুরে বাসচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
৮ সেপ্টেম্বর, ২০২৬ ১০:০০  

ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাসের নিচে চাপা পড়ে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।

সোমবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের বাবনা তলা এলাকায় চাঁপা ব্রিজের নিকট এ ঘটনা ঘটে।

সংবাদ পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ ২টি উদ্ধার করেন। বাসটি আটক করলেও ড্রাইভার ও হেলপার পালিয়ে যায়।

নিহতরা হলো, পটুয়াখালী জেলার সুমখালী এলাকার আব্দুর রবের পুত্র আনিসুর রহমান (২৮) ও বরিশালের গোরনদী এলাকার দিয়াশুর গ্রামের ফরিদ হাওলাদারের পুত্র সালাউদ্দিন( ৩০)।

এ ব্যাপারে ভাঙ্গা হাইওয়ে থানার এসআই কাজী ওবায়দুল কবির জানান, ঢাকা থেকে মোটরসাইকেল যোগে দুই আরোহী পটুয়াখালী যাচ্ছিলেন। ভাঙ্গা উপজেলার বাবনাতলা নিকট পৌঁছালে বরিশাল থেকে ঢাকাগামী দশমিনা পরিবহনের সঙ্গে মুখোমুখি ধাক্কা লেগে মোটরসাইকেলটি বাসের নিচে চলে যায়। এরপর মোটরসাইকেলটি টেনে নিয়ে আধাকিলোমিটার দূরে চলে যায় বাসটি। এতে মোটর সাইকেলে দুই আরোহী ঘটনাস্থলে নিহত হন।

তিনি আরও বলেন, মরদেহ দুটি মারাত্মক ক্ষতবিক্ষত হয়েছে। বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

The post ফরিদপুরে বাসচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.