ইনফিনিক্স নোট ৬০ প্রো:
কম আলোতে মোবাইল ফটোগ্রাফির নতুন দিগন্ত
বাংলাদেশের তরুণদের কাছে স্মার্টফোন এখন আর শুধু বিনোদনের মাধ্যম নয়; এটি কনটেন্ট তৈরি, ব্যক্তিগত ব্র্যান্ড গড়ে তোলা এবং আয়ের একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হয়ে উঠেছে। ফেসবুক, ইউটিউব, টিকটক কিংবা ইনস্টাগ্রাম—সবখানেই এখন ভিজ্যুয়াল কনটেন্টের চাহিদা বাড়ছে। আর এই কনটেন্ট তৈরির কেন্দ্রবিন্দুতে রয়েছে স্মার্টফোনের ক্যামেরা, বিশেষ করে কম আলোতে পারফরম্যান্স।
বাস্তবে দেখা যায়, অধিকাংশ তরুণ ঘরের ভেতর, সন্ধ্যা বা রাতে কনটেন্ট তৈরি করেন। কিন্তু কম আলোতে ভালো ছবি বা ভিডিও ধারণ করা সবসময়ই একটি বড় চ্যালেঞ্জ। ছবিতে নয়েজ, কম ডিটেইল বা ঝাপসা আউটপুট অনেক সময় পুরো কনটেন্টের মানকে প্রভাবিত করে। এই বাস্তবতা মাথায় রেখে Infinix তাদের নতুন সিরিজে এনেছে উন্নত ক্যামেরা প্রযুক্তি।
সম্প্রতি বাংলাদেশের বাজারে উন্মোচন করা হয়েছে ইনফিনিক্স নোট ৬০। নোট ৬০ সিরিজের ডিভাইসগুলোতে ক্যামেরা পারফরম্যান্সে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, বিশেষ করে লো-লাইট ফটোগ্রাফিতে।
এই সিরিজের ৫০ মেগাপিক্সেলের মূল ক্যামেরায় রয়েছে এফ/১.৬ অ্যাপারচার, যা তুলনামূলক বেশি আলো গ্রহণ করতে সক্ষম। ফলে কম আলোতেও ছবি হয় উজ্জ্বল এবং ডিটেইলসমৃদ্ধ। পাশাপাশি ৮ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা (এফ/২.২ অ্যাপারচার ও ১১২ ডিগ্রি ফিল্ড অব ভিউ) বড় গ্রুপ ছবি বা ল্যান্ডস্কেপ ধারণের ক্ষেত্রে সুবিধা দেয়।
ক্যামেরায় যুক্ত রয়েছে ডুয়েল এলইডি ফ্ল্যাশ, যা অল্প আলোতেও সাবজেক্টকে স্পষ্টভাবে ফুটিয়ে তোলে। এছাড়া এইচডিআর (HDR) ফিচার ব্যবহারের মাধ্যমে একই ফ্রেমে উজ্জ্বল ও অন্ধকার অংশের ভারসাম্য রক্ষা করা যায়। প্যানোরামা মোড ব্যবহার করে সহজেই বড় দৃশ্য ধারণ করা সম্ভব, যা ভ্রমণ বা আউটডোর কনটেন্টের জন্য উপযোগী।
ভিডিওগ্রাফির ক্ষেত্রেও ডিভাইসটি যথেষ্ট সক্ষম। মূল ক্যামেরা দিয়ে ১০৮০ পিক্সেলে উচ্চমানের ভিডিও ধারণ করা যায়, যা সামাজিক যোগাযোগমাধ্যমের জন্য যথেষ্ট শার্প ও স্মুথ। হ্যান্ডহেল্ড শুটিংয়েও স্ট্যাবিলিটি ভালো থাকায় কম্পন তুলনামূলক কম অনুভূত হয়। একইভাবে, ১৩ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দিয়েও ১০৮০ পিক্সেলে ভিডিও ধারণ করা যায়, যা ভ্লগিং বা লাইভ কনটেন্ট তৈরিতে সহায়ক।
ডিভাইসটির অন্যতম আকর্ষণীয় ফিচার হলো উন্নত নাইট মোড। এই প্রযুক্তি একাধিক ফ্রেম ক্যাপচার করে সেগুলোকে একত্রিত করে একটি পরিষ্কার ও উজ্জ্বল ছবি তৈরি করে। ফলে রাতের ছবিতেও নয়েজ কম থাকে, ডিটেইল বাড়ে এবং রঙ হয় আরও স্বাভাবিক।
ডিবিটেক/ইএইচএম/এমইউআইএম







