মধ্যপ্রাচ্যে ফ্লাইট স্থগিত করলো বিমান
মধ্যপ্রাচ্যে যুদ্ধের ঘটনায় সেখানে ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ২৮ ফেব্রুয়ারি, শনিবার বিকালে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের কর্মকর্তা বোসরা ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “মধ্যপ্রাচ্যের কাতার, বাহরাইন ও দুবাইগামী সকল ফ্লাইট স্থগিত করা হয়েছে। বিশেষ করে ইরান-ইসরায়েলের যুদ্ধে এ দেশগুলো আক্রান্ত হচ্ছে। উদ্ভূত পরিস্থিতি ফ্লাইট বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে কয়েক দফা আলোচনার পর শনিবার সকালে ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরাইয়েল।
তেহরানসহ পাঁচটি শহর লক্ষ্য করে এ হামলা হয়। সাইবার হামলা হয় দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমগুলোতে।
অন্যদিকে ইসরাইয়েলসহ আশপাশের দেশে অবস্থিত মার্কিন ঘাঁটি লক্ষ্য করে পালটা হামলা চালায় ইরান।
ডিবিটেক/এসএ/ইকে







