ডিভাইস পাল্টানো সহজ করছে গুগল ও অ্যাপল

ডিভাইস পাল্টানো সহজ করছে গুগল ও অ্যাপল
৯ ডিসেম্বর, ২০২৫ ২০:০০  

গুগল ও অ্যাপল নিজ নিজ মোবাইল অপারেটিং সিস্টেমের মধ্যে ডেটা ট্রান্সফার আরও সহজ করতে নতুন উদ্যোগে একসঙ্গে কাজ শুরু করেছে। সর্বশেষ অ্যান্ড্রয়েড ক্যানারি বিল্ডে এই প্রকল্পের প্রথম ইঙ্গিত পাওয়া গেছে, যা ইতিমধ্যে ডেভেলপারদের জন্য উন্মুক্ত করা হয়েছে। খবর জিএসএম এরিনা।

খবরে বলা হয়, অ্যান্ড্রয়েডের স্ট্যাবল সংস্করণে ফিচারটি পৌঁছাতে সময় লাগবে। একইভাবে অ্যাপলেরও পরবর্তী আইওএস ২৬ সংস্করণে এই সুবিধা যুক্ত করার পরিকল্পনা রয়েছে। 

দুই প্ল্যাটফর্মের মধ্যে আগের তুলনায় আরও বেশি ধরনের ডেটা আদান–প্রদান করা যাবে এবং নতুন কিছু সুবিধাও যুক্ত হবে বলে জানা যাচ্ছে।

এখন পর্যন্ত আইওএস থেকে অ্যান্ড্রয়েডে যেতে “অ্যান্ড্রয়েড সুইচ” অ্যাপ এবং অ্যান্ড্রয়েড থেকে আইওএসে যেতে “মুভ টু আইওএস” অ্যাপ ব্যবহার করতে হয়। কিন্তু নতুন ফিচারটি উভয় অপারেটিং সিস্টেমেই অন্তর্ভুক্ত হওয়ায় ডিভাইস বদলানো হবে আরও সহজ, দ্রুত ও ঝামেলাহীন।

ডিবিটেক/বিএমটি