স্মার্টফোন হবে পকেট কম্পিউটার

স্মার্টফোন হবে পকেট কম্পিউটার
৩ মে, ২০২৫ ২৩:২২  
৩ মে, ২০২৫ ২১:২২  

অ্যান্ড্রয়েড ১৬-এর বেটা সংস্করণে যুক্ত হয়েছে গুগলের নতুন “অ্যান্ড্রয়েড ডেস্কটপ মোড” ফিচার, যা স্মার্টফোনকে মনিটরে যুক্ত করে ডেস্কটপের মতো ব্যবহার করতে দেবে। অ্যান্ড্রয়েড বিশেষজ্ঞ মিশাল রহমান গুগল পিক্সেল ৮ প্রো-তে ফিচারটি চালু করে এর কার্যকারিতা পরীক্ষা করেছেন। খবর দ্য ভার্জ।

ডেস্কটপ মোডে টাস্কবার, অ্যাপ ড্রয়ার ও উইন্ডো মোডে অ্যাপ চালানোর সুবিধা পাওয়া যায়—যা অনেকটাই স্যামসাংয়ের ডেক্স সিস্টেমের মতো। ব্যবহারকারী সহজেই অ্যাপগুলো স্ক্রিনে পাশে পাশে সাজাতে পারবেন, ঠিক যেমন উইন্ডোজ কম্পিউটারে সম্ভব।

যদিও ফিচারটি অ্যান্ড্রয়েড ১৬-এর প্রাথমিক সংস্করণে থাকছে না, তবে পরবর্তী কোনো আপডেটে কিংবা অ্যান্ড্রয়েড ১৭-তে এটি পূর্ণাঙ্গভাবে যুক্ত হতে পারে।

ডিবিটেক/বিএমটি