৫৪ আইওএস অ্যাপ ক্লিপবোর্ড ডেটা হাতিয়ে নিচ্ছে

২৯ জুন, ২০২০ ০১:৩৫  
টিকটক হয়তোবা আইওএসে ক্লিপবোর্ড রিডিং বন্ধ করতে পারে, তবে অন্য অ্যাপ ডেভেলপাররাও সেটি করবে সেটি নয়। গত মার্চ মাসে নিরাপত্তা গবেষক টমি মিস্ক টেকনিকাকে এক সাক্ষাতকারে জানান, টিকটক ছাড়াও ৫৩টি অ্যাপ ইউনির্ভাসাল ক্লিপবোর্ড ডেটাকে হাতিয়ে নিচ্ছে। এমনকি একই অ্যাপল আইডি ব্যবহৃত পাশ্ববর্তী ডিভাইসের স্পর্ষকাতর ডেটা শেয়ার করছে। খবর এনগ্যাজেট। একই ধরণের বিষয় পরিলক্ষিত হয়েছে সংবাদভিত্তিক অ্যাপস ফক্স নিউজ, দ্য নিউ ইয়র্ক টাইমস এবং ওয়াল স্ট্রিট জার্নালেও। এছাড়া জনপ্রিয় গেম বেজেওয়েলেড, ফ্রুট নিনজা, পাবজি মোবাইল, সোশ্যাল মিডিয়া অ্যাপ ভাইবার, উইবো এবং জোস্ক। অ্যাকুওয়েদার, ডিএজেডএন এবং ওভারস্টকের মতো কিছু ইউটিলিটি ও মিডিয়া অ্যাপসও একই কাজ করছে। কিছু অ্যাপ ডেভেলপার ইতিমধ্যেই বিষয়টি সংশোধনের কথা জানিয়েছে। টিকটকের পাশাপাশি ১০% হ্যাপিয়ার এবং হোটেল টুনাইট ক্লিপবোর্ড ব্যবহার বন্ধ করছে। শুধুমাত্র ছবি থাকলে সেটি ব্যবহার করবে পিক্সেলমেটর। ডিবিটেক/বিএমটি