৪০ কোটির মাইলফলক পেরোলো স্ন্যাপচ্যাট

২৫ অক্টোবর, ২০২৩ ২৩:২৮  

ছবি ও ভিডিওভিত্তিক মেসেজিং প্ল্যাটফর্ম স্ন্যাপচ্যাট ৪০ কোটি ব্যবহারকারীর মাইলফলক অতিক্রম করেছে। ২৪ অক্টোবর বছরের তৃতীয় প্রান্তিকের আয়ের হিসাবে এই কৃতিত্ব অর্জনের ঘোষণা দিয়েছে কোম্পানিটি। খবর এনগ্যাজেট।

খবরে বলা হয়, তৃতীয় প্রান্তিকে ৯০ লাখ নতুন ব্যবহারকারী যোগ হয়েছে। এর মাধ্যমে অ্যাপটির দৈনিক ব্যবহারকারীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ কোটি ৬০ লাখে। কোম্পানি বলেছে, গত বছরের চেয়ে সেবাটির ব্যবহারকারী বেড়েছে ১২ শতাংশ।

এক বছরের বেশি সময় আগে কোম্পানির বিজ্ঞাপন থেকে আয় কমে যাওয়ায় ২০ শতাংশ কর্মী ছাঁটাই করেছিল স্ন্যাপ। পরবর্তীতে, অ্যাপে কয়েকটি নতুন ফিচার চালু করেছে সেবাটি, যা এর ব্যবহারকারী সংখ্যা বাড়াতে সহায়ক ভূমিকা রেখেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

সর্বশেষ প্রান্তিকে কোম্পানির সামগ্রিক আয় ছিল ১১৯ কোটি ডলার, যা গত বছরের তুলনায় পাঁচ শতাংশ বেশি।

ডিবিটেক/বিএমটি