১৪৪ মেগাপিক্সেলের ক্যামেরা ফোন আনছে শাওমি

৪ এপ্রিল, ২০২০ ১৪:৪৩  
শীঘ্রই ১৪৪ মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন আনতে পারে শাওমি। এমআই ১০এস প্রো নামে এই ফোন বাজারে আসতে পারে। সম্প্রতি টুইটারে এই খবর ফাঁস হয়েছে। যদিও কোম্পানির তরফ থেকে এই বিষয়ে কোন মন্তব্য করা হয়নি। টিপস্টার সুধাংশু আমভোরে টুইটারে জানিয়েছেন, ১৪৪ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর তৈরি করছে শাওমি।