১১ময় দারাজ : ১১টাকায় কিনে ১১টাকায় ডেলিভারি

১১ নভেম্বর, ২০২৩ ১৩:০১  

সঞ্চয় ও উৎসবের আমেজে ‘কিনে নাও সবই’ আবাহনে টানা ষষ্ঠবারের মতো এগারো-এগারো উৎসব শুরু করলো ই-কমার্স জায়ন্ট দারাজ বাংলাদেশ। শনিবার (১১ নভেম্বর) শুন্য ঘণ্টা থেকে চলা বছরের সবচেয়ে বেশি বিক্রি-সেবার এই জয়রথ পূর্ণতা পাবে ২২ নভেম্বর মধ্যরাতে। আজ দিনভর ১১টাকা ডেলিভারি চার্জেই দারাজ সেলস পয়েন্ট থেকে পণ্য সংগ্রহ করতে পারবেন ক্রেতারা। মিস্ট্রি বক্স থেকে ১১ টাকায় পণ্য কেনাও যাবে। এছাড়াও নকল প্রোডাক্ট ডেলিভারি পেলে থাকছে দ্বিগুণ অর্থ ফেরতের সুযোগ।

দিনের মধ্যভাগে এমনটাই জানিয়েছেন দারাজ বাংলাদেশের চিফ অপারেটিং অফিসার খন্দকার তাসফিন আলম।

এ বছর আরও বেশি ডিল, ভাউচার এবং অফার নিয়ে আশার কথা জানিয়ে দারাজ বাংলাদেশের চেয়ারম্যান সৈয়দ মোস্তাহিদল হক বললেন, সারা বছর যেসব অফার থাকে সেগুলো কম্বাইন্ড করে এবারের অফার সাজানো হয়েছে। ১২ দিন ধরে চললেও এই উৎসবে অফারকৃত পণ্যগুলো লিমিটেড হওয়ায় অফার পেতে হলে দেরি করার সুযোগ কম। এছাড়াও অ্যাড টু কার্ড প্রতিযোগিতাও চালু হয়েছে আজ থেকেই।

‘উৎসব সফল করতে এরইমধ্যে দারাজ ৬ হাজার রাইডার হায়ার করা হয়েছে’ জানিয়ে তিনি আরো বলেন, স্বাভাবিক দিনের চেয়ে ক্যাম্পেইন চলা সময়ে অন্তত ১০ গুণ বিক্রি বাড়বে বলে মনে হচ্ছে। কেবল আমরাই নয় ডিজিটাল পেমেন্ট পার্টনার বিকাশ, নগদও অফার দিয়েছে। অনেক নতুন পণ্য উন্মোচন করা হচ্ছে। এর মধ্যে একটি টিভিতে ৪০ হাজার টাকার মতো ডিসকাউন্ট দেয়া হয়েছে। এমন প্রায় ৬০০ পণ্য রয়েছে। সব মিলিয়ে এই ক্যাম্পেইন ক্রেতাদের স্বর্গসময়।

শুরু হওয়া উৎসব নিয়ে দারাজ বাংলাদেশের চিফ মার্কেটিং অফিসার তালাত রহিম জানিয়েছেন, দারাজের ১১.১১ গ্রাহকদের জন্য শুধু সঞ্চয় করার সুযোগ তৈরি করে না, বরং একটি উৎসবের আমেজও তৈরি করে।