মাস্কের ৪৪ বিলিয়ন ডলার চুক্তিতে প্রতিজ্ঞাবদ্ধ টুইটার

১৭ মে, ২০২২ ২২:২৫  
স্পেসএক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক ৪৪ বিলিয়ন ডলারে টুইটার কিনতে রাজি হয়েছেন সম্প্রতি। আর তাতে সম্মতিও দিয়েছিলো টুইটার। আর এই সম্মত হওয়া মূল্য ও শর্তে চুক্তিটি সম্পন্ন করতে প্রতিজ্ঞাবদ্ধ সামাজিক যোগাযোগ মাধ্যমটি। মঙ্গলবার টুইটারের পক্ষ থেকে এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। খবর রয়টার্স। চুক্তিটি বর্তমানে টুইটারের স্টেকহোল্ডারদের অনুমতির উপর নির্ভর করছে। ২০২২ সালের মধ্যেই এই চুক্তি সম্পন্ন হতে পারে বলে ধারণা করছে কোম্পানিটি। এদিকে ভুয়া অ্যাকাউন্টের বিষয়ে কঠোর অবস্থান নিয়েছেন ইলন মাস্ক। প্ল্যাটফর্মটিতে ৫ শতাংশের বেশি বট বা ভুয়া অ্যাকাউন্ট নেই এমন নিশ্চয়তা না দিলে প্রয়োজনে টুইটার কিনবেন না মাস্ক। আপাতত টুইটার কেনা স্থগিত ঘোষণা করেছেন তিনি। অপরদিকে, গোপন তথ্য ফাঁসে অভিযুক্ত করা হয়েছে ইলন মাস্ককে। এ বিষয়ে টুইটারের পক্ষ থেকে তাকে অভিযোগ করা হয়। ডিবিটেক/বিএমটি