পাঁচ লক্ষাধিক প্রিঅর্ডার পেয়েছে স্টারলিংক

৬ মে, ২০২১ ০২:৩৪  
স্পেসএক্সের স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবা পাঁচ লক্ষাধিক প্রিঅর্ডার পেয়েছে। গত ফেব্রুয়ারিতে গ্রাহকপ্রতি ৯৯ ডলারের এই প্রিঅর্ডার শুরু হয়। খবর এনগ্যাজেট। পুরোপুরি ফেরতযোগ্য এই অর্থ নিলেও স্পেসএক্স সেবার কোনো নিশ্চয়তা দিচ্ছে না। কারণ একটি নির্দিষ্ট অঞ্চলে সন্তোষজনক গ্রাহক না পেলে সেই অঞ্চলে সেবাটি চালুর নিশ্চয়তা নেই। স্পেসএক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক মনে করেন, অধিক চাহিদা পেলেও সেবাটি দিতে কারিগরি কোনো সমস্যার সম্মুখীন হবে না প্রতিষ্ঠানটি। তবে নগরাঞ্চলে গ্রাহকদের ঘণত্ব বেশি হলে সেটি সীমাবদ্ধতা হিসেবে দেখছেন তিনি। ইতিমধ্যে ১৫০০ এর অধিক স্যাটেলাইট কক্ষপথে স্থাপন করেছে স্টারলিংক। তবে সর্বমোট ১২ হাজার স্যাটেলাইট স্থাপনের পরিকল্পনা রয়েছে। তবে ঠিক কবে নাগাদ সেবাটি প্রিঅর্ডার করা গ্রাহকদের কাছে পৌঁছানো শুরু করবে সেটি জানায়নি প্রতিষ্ঠানটি। ডিবিটেক/বিএমটি