নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম চালু করবেন ট্রাম্প

৯ জানুয়ারি, ২০২১ ২১:১৩  
ফেইসবুক-টুইটারের থেকে ‘তাড়া খেয়ে’ এখন নিজস্ব কোনো সামাজিক যোগাযোগমাধ্যম চালুর পরিকল্পনা করছেন যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্ট (@realDonaldTrump) স্থায়ীভাবে বন্ধ হওয়ার পর ট্রাম্প নিজের প্রতিক্রিয়ায় এমন ইঙ্গিত দেন। হোয়াইট হাউজের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে ট্রাম্প টুইটে বলেন, ‘অনেক দিন ধরেই ভাবছিলাম এটা ঘটবে। আমরা আরও অনেক সাইটের সঙ্গে কথা বলছি, দ্রুত বড় ঘোষণা আসবে। অদূর ভবিষ্যতে আমরা নিজেদের একটি মাধ্যম তৈরিতেও নজর দিচ্ছি। চুপ থাকব না।’ এই টুইট করেও ছাড় পাননি ট্রাম্প। মিনিট দুয়েকের মধ্যে ডিলিট করে দেয় টুইটার। এতটুকু সময়েই অনেক সাংবাদিক স্ক্রিনশট রাখতে সক্ষম হন।