দেশের বাজারে ইন্টেল দ্বাদশ প্রজন্মের এমএসআই মাদারবোর্ড

১৮ নভেম্বর, ২০২১ ১৮:৩২  
প্রযুক্তির ব্যবহার আর চাহিদার সঙ্গে পরিবর্তন আসতে শুরু করেছে মাদার বোর্ড ও প্রসেসরের অবকাঠামো নকশায়; পরিবর্তন অনেকটাই বাঁক বদলের। আর এর শুরুটা হয়েছে এমএসআই জেড ৬৯০ মডেল দিয়ে। গত ১৬ নভেম্বর বাংলাদেশের বাজারে অবমুক্ত হয় ইন্টেলের দ্বাদশ প্রজন্মের এই এমএসআই মাদারবোর্ড। অনুমোদতি পরিবেশকের মাধ্যমে বাংলাদেশে মাদারবোর্ডগুলোর মোড়ক উন্মোচন করেন এমএসআই বাংলাদেশের পণ্য ব্যবস্থাপক মোঃ তৌহিদ হোসেন, আরমান মোজাফফর ও মোঃ হুমায়ুন কবীর। এসময় তাদের সঙ্গে ছিলেন ইউসিসি হেড অব প্রডাক্ট ম্যানেজার মোঃ জয়নুস সালেকিন ফাহাদ, প্রডাক্ট ম্যানেজার নুরুল আলম ভূঁইয়া মিনার এবং ডেপুটি ম্যানেজার মনজকান্তি পাল। এরই মধ্যে দুইটি মডেলে মাদারবোর্ডটি গ্রাহককে সরবরাহ করতে শুরু করেছে এমএসআই বাংলাদেশ পরিবেশক ইউসিসি।