খেলোয়াড়দের অবসরকালীন ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের: হুইপ দুলু
ফরিদপুর: জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু জানিয়েছেন, খেলোয়াড়দের অবসরকালীন ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। তিনি বলেন, খেলাধুলাকে উৎসাহিত করতে এবং দেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সারাদেশে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। শনিবার (২৪ অক্টোবর) বিকেলে ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট বালিকা উচ্চবিদ্যালয় মাঠে কাজল আহমেদ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল […] The post খেলোয়াড়দের অবসরকালীন ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের: হ

ফরিদপুর: জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু জানিয়েছেন, খেলোয়াড়দের অবসরকালীন ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। তিনি বলেন, খেলাধুলাকে উৎসাহিত করতে এবং দেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সারাদেশে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে।
শনিবার (২৪ অক্টোবর) বিকেলে ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট বালিকা উচ্চবিদ্যালয় মাঠে কাজল আহমেদ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল খেলার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল, মাদক ছেড়ে মাঠে চল’ স্লোগানে আয়োজিত এ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান।
হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, এ ধরনের আয়োজনের মাধ্যমে গ্রামগঞ্জে ছড়িয়ে-ছিটিয়ে থাকা প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে আনা সম্ভব হবে। যুবসমাজকে ক্রীড়াঙ্গনের সঙ্গে সম্পৃক্ত রাখতে পারলে তাদের মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখা সহজ হবে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এসব মাঠে স্টেডিয়াম নির্মাণের মাধ্যমে নিয়মিত খেলাধুলার চর্চা নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ, ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম, পর্তুগাল বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজল আহমেদ, ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. আফজাল হোসেন খান পলাশ, ফরিদপুর জেলা বিএনপির সদস্যসচিব এ কে এম কিবরিয়া স্বপন, মধুখালী উপজেলা বিএনপির সভাপতি শাহাবুদ্দিন আহমেদ সতেজ, সাধারণ সম্পাদক আব্দুল আলিম মানিক এবং পান্না গ্রুপের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আরিয়ান খান। এ ছাড়া মধুখালী উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টে দেশের আটটি জেলা থেকে আটটি দল অংশ নেয়। ফাইনাল খেলায় মুখোমুখি হয় গোপালগঞ্জ একাদশ ও নড়াইল একাদশ। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় গোপালগঞ্জ একাদশ ৩-১ গোলে নড়াইল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
The post খেলোয়াড়দের অবসরকালীন ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের: হুইপ দুলু first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





