নিখোঁজের ৩ দিন পর নদী থেকে ব্যক্তির মরদেহ উদ্ধার
গাইবান্ধা: আত্মীয়ের বাড়িতে দাওয়াত খেতে এসে ঘাঘট নদীতে গোসল করতে নেমেছিলেন নাজমুল হুদা নিয়ন (৪০)। তবে নদীতে নেমে আর তীরে ফেরা হয়নি তার। দীর্ঘ প্রায় ৫০ ঘণ্টা ধরে চলা খোঁজাখুঁজি ও উদ্ধার অভিযানের পর উদ্ধার করা হলো তার মরদেহ। শনিবার (২৪ অক্টোবর) বেলা ৩টার দিকে গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের কাজলডোপ এলাকায় ঘাঘট নদী […] The post নিখোঁজের ৩ দিন পর নদী থেকে ব্যক্তির মরদেহ উদ্ধার first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

গাইবান্ধা: আত্মীয়ের বাড়িতে দাওয়াত খেতে এসে ঘাঘট নদীতে গোসল করতে নেমেছিলেন নাজমুল হুদা নিয়ন (৪০)। তবে নদীতে নেমে আর তীরে ফেরা হয়নি তার। দীর্ঘ প্রায় ৫০ ঘণ্টা ধরে চলা খোঁজাখুঁজি ও উদ্ধার অভিযানের পর উদ্ধার করা হলো তার মরদেহ।
শনিবার (২৪ অক্টোবর) বেলা ৩টার দিকে গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের কাজলডোপ এলাকায় ঘাঘট নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত নাজমুল হুদা নিয়ন গাইবান্ধা শহরের পশ্চিমপাড়া এলাকার মোয়াজ্জেম হোসেনের ছেলে। তিনি ঢাকার একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন।
স্বজনদের সূত্রে জানা যায়, দুর্গাপূজার ছুটিতে বাড়িতে এসেছিলেন নিয়ন। পরে বুধবার (২১ অক্টোবর) বড় ভায়রা মাকসুদের বাড়িতে দাওয়াত খেতে যান তিনি। পরদিন বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে চারজন মিলে কাজলডোপ এলাকায় ঘাঘট নদীতে গোসল করতে নামেন। একপর্যায়ে তিনজন নদী থেকে উঠে তীরে ফিরলেও নিখোঁজ হন নিয়ন। এরপর থেকেই তার সন্ধানে শুরু হয় তৎপরতা।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে গাইবান্ধা ফায়ার সার্ভিসের একটি দল। তবে স্থানীয় পর্যায়ে তাকে উদ্ধার করা সম্ভব না হওয়ায় রংপুর থেকে ডুবুরি দলকে খবর দেওয়া হয়। পরে ডুবুরি দলের সহায়তায় নদীতে শুরু হয় উদ্ধার অভিযান। দীর্ঘ সময় ধরে খোঁজাখুঁজির পরও তার সন্ধান না মেলায় স্বজনদের মধ্যে বাড়তে থাকে উদ্বেগ-উৎকণ্ঠা। অবশেষে টানা প্রায় ৫০ ঘণ্টার অভিযান শেষে শনিবার বেলা ৩টার দিকে উদ্ধার করা হয় নিয়নের মরদেহ।
গাইবান্ধা সদর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রিফাত আল মামুন বলেন, ‘টানা তিন দিন অভিযান পরিচালনার পর শনিবার বেলা ৩টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।’
The post নিখোঁজের ৩ দিন পর নদী থেকে ব্যক্তির মরদেহ উদ্ধার first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





