এনভিডিয়ার শেয়ারে রেকর্ড উত্থান

এনভিডিয়ার শেয়ারে রেকর্ড উত্থান
২৬ জুন, ২০২৫ ১৬:০৯  
২৬ জুন, ২০২৫ ১২:২৪  

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সোনালী যুগের সম্ভাবনায় এনভিডিয়ার শেয়ারের দাম বুধবার নতুন রেকর্ডে পৌঁছেছে। সান্তা ক্লারা ভিত্তিক এই চিপ নির্মাতা প্রতিষ্ঠানটির শেয়ার মূল্য ৪% বেড়ে দাঁড়িয়েছে ১৫৪.১০ ডলারে, যার ফলে কোম্পানির বাজারমূল্য বেড়ে দাঁড়ায় ৩.৭৬ ট্রিলিয়ন ডলার। এর ফলে পুনরায় বিশ্বের সবচেয়ে মূল্যবান প্রতিষ্ঠানের মুকুট ফিরে পায় এনভিডিয়া, পেছনে ফেলে মাইক্রোসফটকে (৩.৬৫ ট্রিলিয়ন ডলার)। খবর রয়টার্স।

লুপ ক্যাপিটাল তাদের মূল্য লক্ষ্যমাত্রা বাড়িয়ে ১৭৫ থেকে ২৫০ ডলার করেছে এবং জানায়, এআই প্রসারে ‘সোনালী তরঙ্গের’ সূচনা হচ্ছে, যার শীর্ষে রয়েছে এনভিডিয়া।

এনভিডিয়ার চিপ ব্যবসার চাহিদা ক্রমাগত বাড়ছে, এবং বাজার বিশ্লেষকরা আগামী ১২ মাসের জন্য এর আয় প্রত্যাশা আগের তুলনায় বেশি দেখছেন, যদিও শেয়ারটির মূল্য-আয়ের অনুপাত বিগত পাঁচ বছরের গড় ৪০ থেকে কমে ৩০-এ নেমেছে।

উল্লেখ্য, এনভিডিয়া, মাইক্রোসফট ও অ্যাপল (যার মূল্য বর্তমানে ৩ ট্রিলিয়ন ডলার) বিগত বছরে একাধিকবার বিশ্বের শীর্ষ কোম্পানির স্থানে ওঠানামা করেছে। চলতি বছর এ পর্যন্ত এনভিডিয়ার শেয়ার মূল্য বেড়েছে ৬০%-এর বেশি।

ডিবিটেক/বিএমটি