হোয়াটসঅ্যাপে আসছে এআইনির্ভর সামারি ফিচার

হোয়াটসঅ্যাপে আসছে এআইনির্ভর সামারি ফিচার
২৬ জুন, ২০২৫ ২০:২৫  
২৬ জুন, ২০২৫ ১২:২৬  

হোয়াটসঅ্যাপে নতুন একটি এআই-চালিত সারাংশ ফিচার চালু করা হচ্ছে, যা ব্যবহারকারীদের অপঠিত (আনরিড) বার্তাগুলোর সারসংক্ষেপ তৈরি করে দেখাবে। এই ফিচারটি ঐচ্ছিক এবং কেবলমাত্র ব্যবহারকারীর জন্য দৃশ্যমান থাকবে—চ্যাটে অন্য কেউ তা দেখতে পারবে না। খবর টেকক্রাঞ্চ।

মেটা জানিয়েছে, এ প্রযুক্তিতে ব্যবহৃত ‘প্রাইভেট প্রোসেসিং’ প্রযুক্তি বার্তাগুলোর সারাংশ তৈরি করতে পারে, কিন্তু এতে হোয়াটসঅ্যাপ বা মেটা নিজেই কোনো বার্তা পড়ে না বা সংরক্ষণ করে না।

ফিচারটি বর্তমানে যুক্তরাষ্ট্রে ইংরেজি ভাষায় পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে এবং চলতি বছরের শেষ দিকে আরও ভাষা ও দেশে সম্প্রসারিত হবে।

নতুন ফিচারটি Settings > Chats > Private Processing মেনু থেকে চালু বা বন্ধ করা যাবে। এটি ব্যবহারকারীদের বার্তার সারাংশ দেখা ছাড়াও লেখার পরামর্শসহ আরও কিছু সুবিধা দেবে, যা গোপনীয়তার সম্পূর্ণ নিরাপত্তা বজায় রেখে কাজ করবে।

ডিবিটেক/বিএমটি