‘টিম ক্যাটালিস্টের ইশতেহারও বাস্তবায়িত হবে’

২৬ অক্টোবর, ২০১৯ ২১:০০  
টিম ক্যাটালিস্টের ইশতেহারও বাস্তবায়ন করতে চান আইএসপিএবি নির্বাচনে সর্বোচ্চ ভোট জয়ী ইমদাদুল হক। নির্বাচন পূর্ব প্যানেলের সিদ্ধান্ত অনুযায়ী তিনি এবারও সাধারণ সম্পাদক থাকছেন। নির্বাচনে বিজয় পরবর্তী পদক্ষেপ নিয়ে তিনি বলেন, নতুন এনটিটিএন লাইসেন্স নিয়ে লড়ার পাশাপাশি ইন্টারনেটের ফেয়ার প্রাইস নিয়ে কাজ করবেন তিনি। ইমদাদুল হক, এ ঐক্যের স্লোগান নিয়ে নির্বাচনে দাঁড়িয়েছিলাম তা বাস্তবায়নে সংগঠনের নতুন সদস্য যোগ করবো। সবাইকে নিয়েই এই খাতের উন্নয়নে কাজ করবো। এজন্য টিম ক্যাটালিস্টের বেশ কিছু ইশতেহারও আমরা বাস্তবায়ন করবো। সবার প্রচেষ্টায় আইএসপিএবি-কে সামনে এগিয়ে নেবো। নির্বাচনে সাধারণ ক্যাটেগরিতে দুটি প্যানেলে ৯ পদের বিপরীতে ১৭ জন এবং সহযোগী ক্যাটেগরিতে চার পদের বিপরীতে দুটি প্যানেলে ৮ জন প্রতিদ্বন্দ্বীতা করেন। সাধারণ ক্যাটেগরিতে ভোটার ছিলেন ১১৪ এবং সহযোগী ক্যাটেগরিতে ভোটার ছিলেন ৩১৭ জন।