১৩ অক্টোবর ঢাকায় হবে জাতীয় যুব উদ্যোক্তা সম্মেলন
আগামী ১৩ অক্টোবর (শুক্রবার) রাজধানী ঢাকার ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) অডিটোরিয়াম অনুষ্ঠিত হবে ‘জাতীয় যুব উদ্যোক্তা সম্মেলন ২০২৩’ । দেশের উদীয়মান তরুণ উদ্যোক্তাদের জন্য ‘গেম-চেঞ্জার’ করার প্রতিশ্রুতি নিয়ে সম্মেলনটির আয়োজন করেছে এগ্রিন ফাউন্ডেশন।
আয়োজক সূত্র জানিয়েছে, সম্মেলনে দেশের প্রতিষ্ঠিত উদ্যোক্তা, অভিজ্ঞ বক্তা এবং সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞদের সাথে খোলামেলা আলোচনা করার সুযোগ থাকবে।যুব উদ্যোক্তা শীর্ষ সম্মেলনটি ৩টি সেক্টর যেমন কৃষি, ই-কমার্স এবং রিয়েল এস্টেটকে কেন্দ্র করে আয়োজন করা হয়েছে। দিনব্যাপী অনুষ্ঠিতব্য সম্মেলনে অংশগ্রহণ করবে উদ্যোক্তা হতে আগ্রহী ২০ থেকে ৩৫ বছর বয়সী ২০০ জন পুরুষ ও নারী। ঢাকার ৪২ টিরও বেশি সরকারি, বেসরকারি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তা ক্লাব, বিজনেস ক্লাব এবং ক্যারিয়ার ক্লাব থেকে নির্বাচিত সদস্য ও শিক্ষার্থীরা উপস্থিত থাকবেন সম্মেলনে।
র’দিয়া আইএনসি সম্মেলনটি 'আউটরিচ পার্টনার'। অতিথি বক্তাদের লাইনআপ, ইন্টারেক্টিভ সেশন এবং হাতে কলমে শেখার কর্মশালায় বিজনেস আইডিয়া শেয়ারিং, ক্রিয়েটিভ বিজনেস মডিউল ডিজাইন, মার্কেট এনালাইসিস প্রসেস, বিজনেস ডাটা কালেকশন মেথড ও ব্যাংকিং লোন বিষয়ক পরামর্শ দেয়া হবে। সম্মেলনে যোগ দেয়ার জন্য অনলাইনে আগেই নিবন্ধন হরতে হবে। নিবন্ধন ফরম পাওয়া যাবে এই ঠিকানায়।







