হুয়াওয়ের পরিবেশক হলো স্মার্ট টেকনোলজি

২৪ নভেম্বর, ২০১৯ ১৫:৫৮  
বাংলাদেশে বাজারের হুয়াওয়ের নতুন প্রযুক্তি পণ্য। রবিবার (২৪ নভেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানের মাধ্যমে হুয়াওয়ের প্রযুক্তি পণ্যগুলোর উন্মোচন করা হয়। পাশাপাশি স্মার্ট টেকনোলজি (বিডি) লি. কে প্রতিষ্ঠানটির নতুন জাতীয় পরিবেশক হিসেবেও ঘোষণা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ক্রিকেটার সাকিব আল হাসান, হুয়াওয়ের কনজ্যুমার বিজনেস গ্রুপ এর কান্ট্রি ডিরেক্টর কেলভিন ইয়াং, স্মার্ট টেকনোলজির ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ইসলাম। অনুষ্ঠানে জহিরুল ইসলাম বলেন, দেশের প্রযুক্তি খাতকে এগিয়ে নিতেই এই উদ্যোগ। আমরা হুয়াওয়ের জাতীয় পরিবেশক হয়েছি, এতে করে দেশের প্রযুক্তি খাতে আমরা আরো বেশি এগিয়ে নিয়ে যেতে পারবো। কেলভিন ইয়াং বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে, বাংলাদেশে হুয়াওয়ের ইকো-সিস্টেমের সব সেবার পণ্য নিয়ে আসা। তরাই অংশ হিসেবেই স্মার্টফোনের সাথে চারটি প্রিমিয়াম অ্যাকসেসরিজ নিয়ে আসা হলো। বাংলাদেশের বাজারে হাই-পারফরমেন্স ফিচারের নতুন স্মার্টফোন ওয়াই নাইন এস। আরো হচ্ছে ওয়াচ জিটি-২ এর দুই সংস্করণ, ফ্রিবাডস থ্রি, ব্যান্ড ফোর এবং ব্যান্ড ফোরই।