স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে ‘ওয়েবসাইট’ ও ‘লোগো’ তৈরির সিদ্ধান্ত

৪ জানুয়ারি, ২০২১ ২০:০৩  
স্বাধীনতার ‘সুবর্ণ জয়ন্তী’ উপলক্ষে একটি আন্তর্জাতিক মানের ওয়েবসাইট তৈরি এবং স্বনামধন্য সকল এজেন্সী ও গুণীশিল্পীদের পরামর্শের ভিত্তিতে লোগো তৈরির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে আইসিটি বিভাগ। ওয়েবসাইটটি আগামী ৩১ ডিসেম্বর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ তত্ত্বাবধান করবে এবং পরবর্তীতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়কে হস্তান্তর করা হবে। পাশাপাশি ওয়েবসাইট তৈরি, কনটেন্ট নির্বাচন এবং লোগো নির্বাচনের ক্ষেত্রে পৃথক পৃথক কমিটি করা হবে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক উক্ত সভাপতিত্বে সোমবার অনুষ্ঠিত এক ভার্চুয়াল সভায় এই এসব সিদ্ধান্ত নেয়া হয়।   সভায় অডিও-ভিজ্যুয়াল কনটেন্ট, অ্যানিমেশন মুভি, কুইজ, লাইট এন্ড সাউন্ড শো ইত্যাদির প্রস্তুতির কথাও জানান প্রতিমন্ত্রী। এসময় অন্যান্যোর মধ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক পার্থপ্রতিম দেব,এটুআই-এর প্রকল্প পরিচালক ড. মো: আব্দুল মান্নান, এটুআই-এর পলিসি অ্যাডভাইজর আনীর চৌধুরী বৈঠকে সংযুক্ত ছিলেন।