শাওমির ফোন নিয়ে লিথুয়ানিয়ার অভিযোগ উড়িয়ে দিলো জার্মান ওয়াচডগ

১৮ জানুয়ারি, ২০২২ ০৭:৩০  
গত বছরের সেপ্টেম্বরে পূর্ব ইউরোপের দেশ লিথুনিয়া শাওমির ফোনে সেন্সরশিপ করা হয় বলে গুরুতর অভিযোগ করে। চীনের এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে আনীত এই অভিযোগ তদন্ত করে গত ১৩ জানুয়ারি একটি অনুসন্ধান প্রতিবেদন প্রকাশ করেছে জার্মান ওয়াচডগ  জার্মান ফেডারেল অফিস ফর ইনফরমেশন সিকিউরিটি (বিএসআই)। প্রতিবেদনে শাওমি তাদের কার্যক্রম স্বচ্ছভাবে পরিচালিত করছে বলে স্বীকৃতি দেয়া হয়েছে। বলা হয়েছে, লিথুয়ানিয়া যে অভিযোগ এনেছে শাওমির বিরুদ্ধে তা ভিত্তিহীন। কেননা গ্রাহকদের সুরক্ষার বিষয়টি চীনা প্রতিষ্ঠানটির সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। তাই জার্মান প্রতিষ্ঠানটি ওই মামলাটি বন্ধ করে উচিত। এক বিবৃতিতে গ্রুপটি বলে, আমরা এমন কোনো ধরনের অসঙ্গতি পাইনি যার জন্য তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া যায়। লিথুয়ানিয়া অভিযোগ করেছিল, শাওমি তাদের নির্দিষ্ট সফটওয়্যার দিয়ে বেশকিছু বিষয় সে দেশে সেন্সর করে। যার মধ্যে ‘ফ্রি তিব্বত’, ‘তাইওয়ানের স্বাধীনতা দীর্ঘজীবী হোক’, ‘গণতান্ত্রিক আন্দোলন’ বিষয়গুলো ছিল। এসব কি-ওয়ার্ডগুলো ধরে ধরে দেশটিতে সেন্সরশিপের অভিযোগ আনা হয়েছিল। যা সত্যিই সেন্সরশিপ করা হয়নি বলে প্রতেবেদনে জানায় জার্মান ওয়াচডগটি।