রেকর্ড সংখ্যক ম্যাকবুক বিক্রি করেছে অ্যাপল

৪ নভেম্বর, ২০২১ ০০:৫৯  
চলতি বছরের তৃতীয় প্রান্তিকে রেকর্ড পরিমান ম্যাকবুক বিক্রি করেছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। এই সময়ে কোম্পানিটি সবমোর্ট ৬৫ লাখ ম্যাকবুক বিক্রি করেছে বলে জানিয়েছে স্ট্র্যাটেজি অ্যানালাইটিক্স। খবর এনগ্যাজেট। খবরে বলা হয়, রেকর্ড সংখ্যক ম্যাকবুক বিক্রির পিছরে মূল ভূমিকা রেখেছে ম্যাকবুক এয়ারের বিশেষ মূল্যছাড়। গত বছরের একই সময়ের তুলনায় এবার অ্যাপল ১০ শতাংশ বেশি ম্যাকবুক বিক্রি করেছে। তবে ম্যাকবুকের তুলনায় ক্রোমবুক ততোটা রেকর্ড গড়তে পারেনি। বরং মহামারি শুরু হওয়ার পর এই প্রথম ক্রোমবুকের বিক্রি কমেছে। গত বছরের তুলনায় এবছর ল্যাপটপের বিক্রি আট শতাংশ বেড়েছে। তৃতীয় প্রান্তিকে প্রায় ছয় কোটি ৬৬ লাখ ৮০ হাজার ল্যাপটপ বিক্রি হয়েছে। আর এগুলো মূলত বাণিজ্যিক ও শিক্ষাখাতের জন্য বিক্রি হয়েছে। ডিবিটেক/বিএমটি