রবি’র ডাটায় বিনামূল্যে ‘মেইড ইন চিটাগং’ দেখাচ্ছে বিঞ্জ
ঈদ উপলক্ষে বিঞ্জ-এর জনপ্রিয় চলচ্চিত্র ‘মেইড ইন চিটাগং’ দেখাচ্ছে বিনামূল্যে । শুধুমাত্র রবি ডাটা ব্যবহারকারীরা বিঞ্জ অ্যাপ থেকে এই সিনেমাটি বিনামূল্যে দেখতে পারছেন দর্শকেরা।
চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় নির্মিত এই রোম্যান্টিক কমেডি মুভিটি-তে অভিনয় করেছেন পার্থ বড়ুয়া, অপর্ণা ঘোষ, সাজু খাদেম, নাসিরউদ্দিন খান সহ আরো অনেকে। চলচ্চিত্রটির পরিচালক ছিলেন ইমরাউল রাফাত।
‘মেইড ইন চিটাগং’ চলচ্চিত্রটি গত বছর ১৯শে নভেম্বর চট্টগ্রামের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পায়। মুক্তি পাওয়ার সাথে সাথেই দর্শকের মাঝে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে ‘মেইড ইন চিটাগং’। চলচ্চিত্রটির গান পেট ফুরাদ্দে’র তালে তালে মেতে উঠেছিল পুরো চট্টগ্রাম। সেই উন্মাদনাকে দেশের সবার মাঝে ছড়িয়ে দিতে চলচ্চিত্রটি এবার বিঞ্জ অ্যাপে মুক্তি পাচ্ছে।
বিঞ্জ-এর ইন্টারন্যাশনাল ইউজাররা প্রতিমাসে তিন ডলারের বিনিময়ে বিঞ্জ-এর সাবস্ক্রিপশন নিতে পারবেন। সেখানেও ‘মেইড ইন চিটাগং’ চলচ্চিত্রটি দেখা যাবে।







