মৌলিভীবাজারে স্যামসাং-স্মার্ট এর ‘ব্যাটেল ফর টুমরো’

১৩ ফেব্রুয়ারি, ২০২১ ১৩:২১  
ব্যবসায় অংশীদারদের নিয়ে মৌলভীবাজারের দুসাই রিসোর্টে ‘ব্যাটেল ফর টুমরো’ প্রোগ্রাম করছে টেক প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস (বিডি) লি:।  স্যামসাং মনিটরের ব্যবসায়ে সফল অংশীজনদের নিয়ে অনুষ্ঠিত দুই দিনের অনুষ্ঠানের প্রথম দিন বিভিন্ন ক্যাটাগরিতে দেয়া হয়েছে সম্মাননা। শনিবার ভবিষ্যত লক্ষ্য নির্ধারণের মধ্য দিয়ে শেষ হবে এই অনুষ্ঠান। শুক্রবার (১২ ফেব্রুয়ারি) সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্মার্ট টেকনোলজিস এর ডিস্ট্রিবিউশন বিজনেস ডিরেক্টর জাফর আহমেদ, চ্যানেল সেলস ডিরেক্টর মুজাহিদ আল বেরুনী সুজন। অনুষ্ঠানে স্যামসাং বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন হেড অব কনজ্যুমার ইলেকট্রনিক্স এন্ড আইটি শাহরিয়ার বিন লুতফর এবং টিভি ও মনিটর এর প্রোডাক্ট ম্যানেজার মাহবুবুল আকরাম। প্রসঙ্গত, ২০১৯-২০ অর্থবছরে স্যামসাং মনিটরের ব্যবসায়ে সফল পার্টনারদের নিয়ে এই অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেছেন স্মার্ট এর চ্যানেল সেলস ডিরেক্টর মুজাহিদ আল বেরুনী সুজন এবং অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপন করেন স্যামসাং বাংলাদেশের টিভি ও মনিটর প্রোডাক্ট ম্যানেজার মাহবুবুল আকরাম।