মোবাইল অপারেটরের মুনাফা কম তা ঠিক নয়

২৬ জুন, ২০২১ ১৩:১০  
ফোরজি নেটওয়ার্কের মান ধরে রাখতে পারছে না দেশের মোবাইল অপারেটররা। তবে মূল্যের বিবেচনায় বৈশ্বিক বিবেচনায় ভালো থাকলেও তাদের মুনফা কম তা ঠিক নয় বলে মন্তব্য করেছেন বিটিআরসি’র স্পেক্ট্রাম বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাসিম পারভেজ। শনিবার ‘বাংলাদেশ মোবাইলফোন কঞ্জুমার অ্যাসোসিয়েশন’ আয়োজিত ভার্চুয়াল আলোচনা সভায় অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি। সংগঠনের সভাপতি মহিউদ্দিন আহমেদের সঞ্চালনায় সভায় প্রান্তিক পর্যায়ে সেবা প্রাপ্তিতে ডিভাইসের স্বল্পতা প্রধান অন্তরায় শীর্ষক মূলপ্রবন্ধ উপস্থাপন করেন প্রকৌশলী আবু সালেহ।