মোদীর ব্যক্তিগত ওয়েবসাইটে সাইবার হানা!

৩ সেপ্টেম্বর, ২০২০ ১৬:৪৩  
হ্যাকাদের কবলে পরেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিগত ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ। হ্যাকের পর তার টুইটার একাউন্ট থেকে একাধিক টুইট করে ফলোয়ারদের ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে একটি রিলিফ ফান্ডে অর্থ সাহায্যের অনুরোধ করা হয়েছে। টু্ইটারের এক মুখপাত্র ই-মেইল বিবৃতিতে জানিয়েছেন, ‘আমরা এই বিষয়ে তদন্ত শুরু করে দিয়েছি। এই মুহূর্তে আমরা জানি না আর কার কার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে।’ ২৫ লাখ ফলোয়ার রয়েছে নরেন্দ্র মোদীর এই অফিশিয়াল টুইটার একাউন্টে। এই টুইটার একাউন্টের সঙ্গে যুক্ত রয়েছে তার ব্যক্তিগত ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপ।