মহাকাশে যাবে বাণিজ্যিক গ্রিনহাউজ
আগামী বছরেই মহাকাশে বাণিজ্যিক মহাকাশ স্টেশন স্থাপিত হবে। আর সেখানে তৈরি হবে বাণিজ্যিক গ্রীণহাউজ। মহাকাশে নভোচারীদের খাবারের যোগান দিতে উপযোগী ফসল উৎপাদন বাড়ানোর প্রযুক্তি নিয়ে এই ‘স্পেস গ্রিনহাউজ’ এ পরীক্ষা-নিরীক্ষা চলবে বলে প্রতিবেদনে জানাচ্ছে রয়টার্স।
রেডওয়্যারের গ্রিনহাউজ প্রকল্পের ব্যবস্থাপক ডেভ রিড জানিয়েছেন, রেডওয়্যার কর্পোরেশন তাদের তৈরি বাণিজ্যিক গ্রিনহাউজটি ২০২৩ সালের বসন্তেই মহাকাশে পাঠানোর ঘোষণা দিয়েছে। মহাকাশে ব্যবহারের উপযোগী যন্ত্রপাতি এবং মহাকাশ যানের যন্ত্রাংশের নকশা ও নির্মাণের কাজ করে মার্কিন কোম্পানিটি।
খবরে বলা হয়, চাঁদে নভোচারীদের অবতরণ করিয়ে পর্যায়ক্রমে একটি স্পেস কলোনি তৈরির পরিকল্পনা নিয়ে এগোচ্ছে যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন’ বা নাসা। চাঁদের স্পেস কলোনি থেকেই পরবর্তীতে মঙ্গলের উদ্দেশ্যে যাত্রার স্বপ্ন দেখছে সংস্থাটি।
ডিবিটেক/বিএমটি