ভার্চুয়াল ডেস্কটপ সেবা চালু করলো মাইক্রোসফট
বহুল প্রতীক্ষিত উইন্ডোজ ভার্চুয়াল ডেস্কটপের (ডব্লিউভিডি) আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে মাইক্রোসফট। উইন্ডোজটি শুরুতে শুধুমাত্র যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীরা পাচ্ছিলেন। ১ অক্টোবর থেকে বিশ্বজুড়ে এটি ছাড়া হয়েছে।
উইন্ডোজ ১০কে ‘ভার্চুয়ালাইজেশন’ করবে। গ্রাহকদের বাস্তবতার নিরিখে এমন সব অভিজ্ঞতার মুখোমুখি করবে, যাতে প্রতিষ্ঠানের ‘আউটপুট’ বাড়বে।
উইন্ডোজের এই সেবা অ্যাপভিত্তিক ব্যবহার করা যাবে। এ ছাড়া উইন্ডোজ, অ্যান্ড্রয়েড, ম্যাক, আইওএস এবং এইচটিএমএল ৫ গ্রাহকেরাও পাবেন।
গত বছর সেপ্টেম্বরে আজুর ভিত্তিক এই উইন্ডোজের কথা জানিয়েছিলো প্রতিষ্ঠানটি।
বিশ্বিজুড়ে অবমুক্ত করার পরপরই এটি যুক্তরাষ্ট্রে প্রিভিউ ভার্সনের জন্যই প্রায় ২০ হাজার কোম্পানি আবেদন করে!
এ বিষয়ে মাইক্রোসফট ৩৬৫ এভিপি ব্র্যান্ড অ্যান্ডরসন বলেন, ‘এখনকার দিনে ব্যবসা মানে ডেস্কটপ ভিত্তিক কার্যক্রম। কিন্তু সব কর্মী অফিসে বসে কাজ করেন না। উইন্ডোজ ভার্চুয়াল ডেস্কটপ যেকোনো লোকেশনে বসে নিরাপদে কাজ করার সুযোগ দেবে। ব্যবহার করা যাবে ক্লাউড।’
অর্থাৎ আপনি কম স্টোরেজের কম্পিউটার/ট্যাব দিয়ে মাইক্রোসফটের অ্যাজিউর ক্লাউড ব্যবহার করে দ্রুত কাজ করতে পারবেন।
উইন্ডোজ ৭’এও ‘ভার্চুয়াল’ সুবিধা দেবে উইন্ডোজ। ২০২৩ সালের জানুয়ারি পর্যন্ত সিকিউরিটি আপডেট থাকবে ফ্রি।
প্রসঙ্গত, ডব্লিউভিডি চালু করতে এফএসলিজিক্স অধিগ্রহণ করেছিলো মাইক্রোসফট।