বেসিস এক্সপো অ্যাপে ফ্রি টকটাইম!

৩ ফেব্রুয়ারি, ২০২০ ১৪:০৩  
বেসিস আয়োজিত ১৬তম বেসিস সফটএক্সপো উপলক্ষ্যে প্রকাশ করা হয়েছে বেসিস সফটএক্সপো অ্যাপ।অ্যাপে নিবন্ধন করলেই মেলায় বিনা মূল্যে প্রবেশ করতে পারবেন দর্শনার্থীরা। অ্যাপে মিলবে এক্সপো উপলক্ষে আয়োজিত সেমিনার, অংশগ্রহণকারীদের তথ্য। একইসঙ্গে চাইলে এক্সপো প্রাঙ্গন থেকে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানও দেখা যাবে। পাশাপাশি যেই ফোন নম্বরের মাধ্যমে অ্যাপটি নিবন্ধন করা হবে সেই নম্বরে ২০ টাকার টকটাইম মিলবে। বেসিস সূত্রে জানাগেছে, প্রথম ২৫ হাজার নিবন্ধনকারী দর্শক এই সুবিধা পাবেন। এছাড়া নিবন্ধিতদের জন্য লটারির মাধ্যমে আছে নানা পুরস্কার। জিমেইল, ফেসবুক এবং লিংকডইন দিয়েও অ্যপটি ডাউনলোড করা যাবে। অ্যাপ ডাউনলোড ঠিকানা https://play.google.com/store/apps/details?id=basis.softexpo