বিমানভ্রমণের অভিজ্ঞতা দেবে ‘এয়ারপ্লেন মোড’ গেম

১০ নভেম্বর, ২০১৯ ২২:২০  
আপনি যদি বাণিজ্যিক বিমানভ্রমণের সুযোগ নাও পেয়ে থাকেন, তাহলে আপনার জন্য বিশেষ কিছু আসতে চলেছে। জনপ্রিয় গেম ‘ডেসার্ট বাস’ এর পরবর্তী সংস্করণ হিসেবে আসছে ‘এয়ারপ্লেন মোড’ নামের নতুন গেম। খবর এনগ্যাজেট ও ডব্লিউসিসিএফটেক। গত শুক্রবার নতুন এই গেমের ঘোষণা দেয়া হয়। ব্যাচরোনিমের তৈরি এই গেমটি প্রকাশ করবে এএমসি গেমস। গেমের শিরোনাম দেখেই হয়তোবা বুঝতে পারছেন কী থাকতে পারে গেমটিতে। এই গেমের মাধ্যমে একটি বাণিজ্যিক ফ্লাইটে আরোহনকারীরা যেসকল অভিজ্ঞতা পেয়ে থাকেন তার প্রায় সবই থাকবে রিয়েল টাইম এই গেমে। আগামী বছরে গেমটি পিসিতে উন্মুক্ত করা হবে। ইতিমধ্যেই স্ট্রিমে এয়ারপ্লেন মোডের একটি স্টোর পেজ তৈরি করা হয়েছে, যেখানে গেমটির ফুল সিস্টেম রিকোয়ারমেন্টসসহ যাবতীয় তথ্য রয়েছে। ট্যাক্সি, টেক-অফ, ল্যান্ডি, ফ্লাইটের স্যাটেলাইট ইমেজ, স্ন্যাকস, প্রিমিয়াম বেভারেজ, মিল সার্ভিস, ক্যারি-অন ব্যাগ, হেডফোন, পেন, চার্জিং ক্যাবলে, ইনফ্লাইট সেফটি ভিডিও, নয়েজ, পুরস্কারপ্রাপ্ত ম্যাগাজিন, সব অভিজ্ঞতাই মিলবে এই গেমে। এখন শুধু অপেক্ষার পালা। ডিবিটেক/বিএমটি