বাক্কো সদস্যদের জামানতবিহীন ঋণ দেবে প্রাইম ব্যাংক
বাংলাদেশ অ্যাসোশিয়েশন অব কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিংয়ের (বাক্য) এর সদস্যদের ৫০ লাখ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ দেবে প্রাইম ব্যাংক। এর মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন পূরণে আরও এক ধাপ এগিয়ে যাবে বলে মত সংশ্লিষ্টদের।
বুধবার (৮ জুলাই) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান ও প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী রাহেল আহমেদের উপস্থিতিতে বাক্যে ও প্রাইম ব্যাংকের মধ্যে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরের বিষয় জানানো হয়।
অনুষ্ঠানে এম এ মান্নান বলেন, সুনির্দিষ্ট পরিকল্পনা থাকলে আমার কাছে আসেন। আমি অবশ্যই আপনাদের সহযোগিতা করেবা। তবে অবশ্যই জনগনের উপকার হবে এমন কিছু নিয়েই আসেন। আপনাদের সহযোগিতায় আমি এবং সরকার পাশে থাকবে।
প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী রাহেল আহমেদ বলেন, বিশ্বের যে অংশেই আমরা যাই না কেন তথ্য-প্রযুক্তি ছাড়া সম্ভব নয়, প্রযুক্তির ব্যবহার ছাড়া ব্যাংকও কোন ভাবেই চলতে পারবে না। আমরা সব সময়ই নতুনত্ব নিয়ে কাজ করবো।
এসময় প্রাইম ব্যাংকের ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন্স বিভাগের প্রধান নাজমুল করিম চৌধুরীর উপস্থাপনায় বাক্যের সভাপতি ওয়াহিদ শরীফ, প্রাইম ব্যাংকের এমএসএমই বিভাগের প্রধান সৈয়দ মোহাম্মাদ ওমর তৈয়ব এবং বাক্যের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবুল খায়ের সংবাদ সম্মেলনে সংযুক্ত ছিলেন।
বাক্যের সভাপতি ওয়াহিদ শরীফ বলেন, এই করোনাকালে জব সেক্টরে অনেক সমস্যা হচ্ছে। জব যাতে কাউকে না হারাতে হয় আমরা চেষ্টা করছি, এই খারাপ সময়কে কাঠিয়ে উঠতে পারি সে জন্য আজ প্রাইম ব্যাংক এগিয়ে এসেছে আশা করি আরো অনেকেই এগিয়ে আসবে।
এই চুক্তির ফলে বাক্যের প্রতিষ্ঠানগুলো ওয়ার্কিং ক্যাপিটাল (সিসি, ওডি ও ডিমান্ড লোন), ফিক্সড অ্যাসেট ক্রয় ও ক্যাপিটাল এক্সপেন্ডিচারের জন্য টার্ম লোন, ইন্টারন্যাশনাল ট্রেড সল্যুশন (এলসি এলএটিআর, আইডিবিপি), ব্যাংক গ্যারান্টি, ওয়ার্ক অর্ডার ইত্যাদি অর্থায়ন সুবিধা পাবে। ডিপোজিট সুবিধা ও ই-ট্রানজেকশনরে জন্য ইন্টারনেট ব্যাংকিং, অ্যালটুচিড সার্ভিস পাবে। লোনের জন্য দুই বছরের ব্যবসার অভিজ্ঞতা ও বাক্যের সুপারিশ পত্রের প্রয়োজন হবে।