বর্ণ বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার টেক-জায়ান্টরা

২ জুন, ২০২০ ১৯:৩১  
বর্ণ বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেছে টেক জায়ান্টার। ইনটেল, নেটফ্লিক্স, গুগল ও আইবিএম এর পর এবার নিন্দায় যোগ দিয়েছে ফেসবুক, স্ন্যাপচ্যাট ও রেডডিট। স্ন্যাপচ্যাটের ডেভেলপার ‘স্ন্যাপ’ প্রধান নির্বাহী এভান স্পিগেল বলেছেন, “আমরা চাইলেই পদ্ধতিগত বর্ণবৈষম্য থেকে বেরিয়ে আসতে পারব না, যদি না একই সময়ে আমরা সবার জন্য তাদের পরিবেশের ব্যাপারটি আমলে না নিয়ে সুযোগ সৃষ্টি না করতে পারি।” প্রকাশ্যে বিবৃতি দিয়ে রিডইট সিইও স্টিভ হাফম্যান, “রেডডিট বিদ্বেষ সহ্য করে না। আমরা ঘৃণা, বর্ণবাদ, এবং সহিংসতা সহ্য করি না এবং আমাদের প্ল্যাটফর্মে এগুলির বিরুদ্ধে লড়াই করার মতো কাজ করার পরেও আমাদের মূল্যবোধগুলি পরিষ্কার।” প্রতিবাদের অংশ হিসেবে নিজেদের অ্যাকাউন্টের ‘বায়ো’ সেকশনে ‘ব্ল্যাকলাইভস ম্যাটার’ হ্যাশট্যাগও জুড়ে দিয়েছে টুইটার। যুক্তরাষ্ট্র সংস্করণের ওয়েবসাইটে হোমপেইজেই বর্ণ সমতার পক্ষে নোটিশ ঝুলিয়ে দিয়েছে গুগল এবং ইউটিউব।