বছর শেষে খবরের স্বতন্ত্র ট্যাব আনছে ফেসবুক
বছরের শেষ প্রান্তিকে খবর’র জন্য স্বতন্ত্র ট্যাব আনতে যাচ্ছে ফেসবুক। এই ট্যাবটিতেই একের পর এক খবরের লিংক প্রকাশ করবে তারা। আর এজন্য খবর প্রকাশকদের লাইসেন্স বাববদ বছরে ৩০ লাখ ডলার পরিশোধ করতেও রজি রয়েছে জনপ্রিয় এই সোশ্যাল মিডিয়া।
ওয়াল স্ট্রিট জার্নালের খবরে বলা হয়েছে, খবর ট্যাবে যুক্ত হতে ওয়াল্ট ডিজনি’র এবিসি নিউজ, দি ওয়াশিংটন পোস্ট, ব্লুমবার্গ এবং এর প্যারেন্ট কোম্পানি ডো জোনেসের সঙ্গে আলপও সেরে নিয়েছে ফেসবুক। আলাপে এরা ইতিবাচক সাড়া দিয়েছে। কেউ কেউ তিন বছর মেয়াদি চুক্তিও করছে। তবে কে কে চুক্তি করেছে তা জানা যায়নি।
অ্যাপল নিউজ ও ম্যাগাজিন সাবসক্রিপশন সেবা চালুর পর, চলতি বছরের শুরুর দিকেই মার্ক জুকার বার্গ খবরের স্বতন্ত্র ট্যাব সংযুক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছিলেন। খবরে জানানো হয়েছিলো, এই সেবাটি ব্যবহার করতে কোনো অর্থ ব্যয় করতে হবে না। বরং ফেসবুক আউটলেটগুলোর জন্য মূল্য পরিশোধ করবে।
প্রকাশিত খবর অনুযায়ী, এই ট্যাবটি পুরো খবর এবং খবরের সারংশ উভয় ভাবেই উপস্থান করা যাবে। এটা প্রকাশকের ইচ্ছের ওপর নির্ভর করবে। তারাই নির্ধারণ করবেন-তারাকি খবরের শিরোনাম দিয়ে লিংক প্রকাশ করবেন না কি পুরো সংবাদটাই প্রকাশ করবেন।
ট্যাবটি ফেসবুকের খবর ভিত্তিক ফিচারের থেকে ভিন্ন হবে। এটি ‘টুডে ইন’ এর মতো হবে না।