ফোর্বসের এশিয়ার ১০০ ডিজিটাল তারকার তালিকায় পরীমণি

৮ ডিসেম্বর, ২০২০ ১৬:৩৪  
প্রখ্যাত আমেরিকান বিজনেস ম্যাগাজিন 'ফোর্বস' ‘এশিয়ার ১০০ ডিজিটাল তারকা’র তালিকা প্রকাশ করেছে। সেই তালিকায় একমাত্র বাংলাদেশি হিসেবে জায়গা করে নিয়েছেন ঢালিউড অভিনেত্রী পরীমণি। গতকাল সোমবার প্রকাশিত ওই তালিকায় পরীমণি সম্পর্কে লেখা হয়, ‘ফেসবুকে প্রায় ১ কোটি ফলোয়ার রয়েছে মণির। আসল নাম শামসুন্নাহার স্মৃতি। ‘আমার প্রেম আমার প্রিয়া’ ছবিতে অভিনয়ের জন্য ২০১৯ সালের সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ডে সেরা অভিনেত্রীর (সমালোচক) পুরস্কার জিতেন তিনি। তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের ওপর একটি চলচ্চিত্র-সহ বেশ কিছু চলচ্চিত্রে কাজ করছেন এখন।’ উল্লেখ্য, ফেসবুকে প্রায় এক কোটি ফলোয়ার রয়েছে ঢালিউড অভিনেত্রী পরীমণির। এছাড়া এখানে বেশ সরব এই লাস্যময়ী।