ফেসবুক লাইভে মেয়রকে প্রশ্ন করা সুযোগ পাবেন নগরবাসী

২৮ নভেম্বর, ২০২০ ১৯:১৬  
আগামী মঙ্গলবার (১ ডিসেম্বর) ফেসবুক লাইভের মাধ্যমে নগরবাসীর সামনে আসছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। ওই দিন সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হয়ে এক ঘণ্টাব্যাপী এই লাইভ চলবে সাড়ে ৭টা পর্যন্ত। শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয় ডিএনসিসির পক্ষ থেকে। নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবেই নগরবাসীর মুখোমুখি হতে যাচ্ছেন বলে জানিয়েছেন ডিএনসিসি মেয়র। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘জনতার মুখোমুখি নগর সেবক’ শিরোনামে ফেসবুকে এই লাইভ আয়োজিত হবে। ফেসবুকে সরাসরি যুক্ত হয়ে নগরবাসীরা মেয়রের উদ্দেশে তাদের প্রশ্ন, মতামত, সমস্যা এবং অন্যান্য বিষয়ে নিজেদের অভিমত ব্যক্ত করতে পারবেন। ১ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হয়ে এক ঘণ্টাব্যাপী এই লাইভ চলবে সাড়ে ৭টা পর্যন্ত।