ডেটা সেন্টার সফটওয়্যার নিয়ে একজোট নকিয়া ও মাইক্রোসফট

১৩ মে, ২০২০ ০২:২৫  
ফিনল্যান্ডের টেলিকম যন্ত্রাংশ নির্মাতা প্রতিষ্ঠান নকিয়া জানিয়েছে, তারা ডেটা সেন্টার সফটওয়্যার নিয়ে মাইক্রোসফটের সাথে যৌথভাবে কাজ করবে। খবর এনগ্যাজেট। উভয় কোম্পানি যৌথভাবে ওপেন সোর্স নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম সনিক নিয়ে কাজ করবে, যা বৃহত্তম ক্লাউড সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর ডেটা সেন্টারে ব্যবহার করা হয়। নকিয়া জানিয়েছে তারা ডেটা সেন্টার নেটওয়ার্কিংয়ে বড় আকারের উন্নয়ন বিনিয়োগ করছে। ডিবিটেক/বিএমটি