জুম মিটিং নিয়ে ক্লান্ত জুমের সিইও

১০ মে, ২০২১ ০৪:৪৪  
জুমে একটার পর একটা ভিডিও মিটিং নিয়ে শুধুমাত্র আপনিই ক্লান্ত নন। ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, জুমের প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক ইউয়ানও জুম মিটিং নিয়ে ক্লান্ত হয়ে পড়েছেন। খবর গ্যাজেট নাউ। গত বছরের এপ্রিলে এরিক একটানা ১৯টি মিটিংয়ে অংশ নিয়েছিলেন। এভাবে মহামারি চলাকালীন একাধিক মিটিং তাকে ক্লান্ত করে তুলেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে তিনি এখন আর ব্যাক-টু-ব্যাক অর্থাৎ একটার পরই আরেকটা মিটিংয়ের শিডিউল রাখা বন্ধ করে দিয়েছেন। এরিক বলেন, আমি বিষয়টি নিয়ে খুবই ক্লান্ত। আমার মাঝে ‘মিটিং ফ্যাটিগ’ তৈরি হয়ে গেছে। তাই এখন আর ব্যাক-টু-ব্যাক মিটিং রাখি না। গত মাইক্রোসফটের প্রধান নির্বাহী কর্মকর্তা সত্য নাদেলাও মিটিং ফ্যাটিগের কথা তুলে ধরেন। নাদেলা বলেন, বর্তমানে দৈনন্দিন কার্যতালিকার অবিচ্ছেদ্য অংশ হয়ে দাড়িয়েছে ভিডিও কনফারেন্সিং। কিন্তু এরমানে এই নয় যে মানুষ পুরোপুরিভাবে অফিসে যাওয়া বন্ধ করে দেবে। ডিবিটেক/বিএমটি