চীনে প্রযুক্তি খাতে বিনিয়োগে লাগাম টানছে যুক্তরাষ্ট্র

২২ অক্টোবর, ২০২৪ ১২:২০  

চীনে কৃত্রিম বুদ্ধিমত্তাসহ স্পর্ষকাতর প্রযুক্তিতে বিনিয়োগে লাগাম টানতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে চূড়ান্ত নিরীক্ষণে থাকা নিষেধাজ্ঞা শিগগিরই আরোপ করা হবে বলে জানা গেছে। খবর রয়টার্স।

খবরে বলা হয়, নতুন নীতিমালার মাধ্যমে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের এআই ও অন্যান্য স্পর্ষকারত প্রযুক্তিতে বিনিয়োগের ক্ষেত্রে মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্টের অনুমোদন নিতে হবে। চীনের মিলিটারিতে এসব বিনিয়োগ সহায়ক হচ্ছে কিনা সেটির বিষয়ে বিনিয়োগকারীদের সচেতন করতে গত বছরের আগস্টে প্রেসিডেন্ট জো বাইডেন একটি নির্বাহী আদেশও দিয়েছিলেন।

চীনে এআই, সেমিকন্ডাক্টর, মাইক্রোইলেকট্রনিক্স এবং কোয়ান্টাম কম্পিউটিংয়ের মতো প্রযুক্তিতে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ লাগাম টানার চূড়ান্ত নীতিমালা আগামী কয়েক সপ্তাহের মধ্যে প্রকাশিত হবে বলে জানা গেছে।

এ বিষয়ে ট্রেজারি ডিপার্টমেন্টের বক্তব্য পাওয়া যায়নি।

ডিবিটেক/বিএমটি