গেমিং ডিভিশনের ১৯০০ কর্মী ছাঁটাই করছে মাইক্রোসফট

২৬ জানুয়ারি, ২০২৪ ২১:৪৪  

সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট চলতি সপ্তাহে অ্যাক্টিভিশন ব্লিজার্ড এবং এক্সবক্স থেকে ১৯০০ কর্মী ছাঁটাই করবে। প্রযুক্তি খাতে কর্মী ছাঁটাইয়ের ধারাবাহিকতায় এটি সর্বশেষ বড় ছাঁটাই, যা ২০২৪ সালেও অব্যহত রয়েছে।

রয়টার্সে প্রকাশিত খবরে বলা হয়, ছাঁটাই হওয়া কর্মীদের সংখ্যা মাইক্রোসফটের গেমিং ডিভিশনের প্রায় ৮ শতাংশ। আর এর অধিকাংশ ছাঁটাই হচ্ছে অ্যাক্টিভিশন ব্লিজার্ড থেকে।

ব্লিজার্ডের প্রেসিডেন্ট মাইক ইয়াবারা এবং চিফ ডিজাইন অফিসার অ্যালেন অ্যাডহামও কোম্পানি ছাড়ছেন বলে জানিয়েছে মাইক্রোসফট। ব্লিজার্ডের পূর্বে ঘোষিত সার্ভাইভাল গেমও বাতিল করা হয়েছে।

ডিবিটেক/বিএমটি