করোনা ঠেকাতে ব্লু-টুথ প্রযুক্তির স্মার্ট মাস্ক

২৭ জুন, ২০২০ ০৯:০৮  
সম্প্রতি ইন্টারনেট সংযুক্ত একটি ‘স্মার্ট মাস্ক’ বাজারে এনেছে জাপানি ডোনাট রোবটিক্স। মাস্কটি শুধু জীবাণু সংক্রমণই রোধ করবে না এইট মুখের ভাষাকে টেক্সেটে রূপান্তর করে বার্তাও পাঠাতে পারে। এই টেক্সটগুলো আবার অনুবাদ করতে পারে জাপানিজ থেকে আটটি ভাষায়।  একটি সাধারণ মাস্কের ওপর এই স্মার্ট মাস্কটি ব্যবহার করা হলে এটি করোনাভাইরাসের সংক্রমণও রোধ করতে পারে। ‘সি মাস্ক’ নামের এই সাদা প্লাস্টিকের মাস্কটি মুখে লাগানো অবস্থায় ব্লুটুথের সাহায্যে স্মার্টফোন বা ট্যাবলেটের মাধ্যমে মুখের কথাকে মেসেজে পরিণত করতে পারে। এছাড়া ফোন দেওয়াও যায় মাস্কটি দিয়ে। ডোনাট রোবটিক্সের প্রধান নির্বাহী তাইসুক অনো বলেন, ‘আমরা কয়েক বছর ধরে একটি রোবট তৈরির চেষ্টা করেছি। এমন একটি পণ্য তৈরির চেষ্টা করেছি যা করোনাভাইরাসের কারণে পরিবর্তিত সমাজের সঙ্গে খাপ খাইতে পারে।’ করোনাভাইরাসের এই প্রাদুর্ভাবে অন্য বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো যখন বাজে পরিস্থিতির মুখোমুখি হচ্ছে, তখন ডোনাট রোবটিক্স এই মাস্কটির মাধ্যমে তাদের ব্যবসা টিকিয়ে রাখতে চাইছে। জাপানে করোনাভাইরাসের সংক্রমণ শুরুর দিকেই প্রতিষ্ঠানটি টোকিওর হানেদা বিমানবন্দরে রোবট হাউড ও ট্রান্সলেটর সরবরাহের একটি অর্ডার পায়। কিন্তু করোনাভাইরাসের কারণে বিমান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় কাজটি হাত থেকে ফসকে যায়। প্রতিষ্ঠানটির প্রথম পাঁচ হাজার মাস্ক আগামী সেপ্টেম্বরে চীনে চলে যাবে। ডোনাট চীন, যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিশাল বাজারে এই মাস্কটি চালাতে চাইছে। কারণ ওই অঞ্চলগুলোতেই এই মাস্কের ব্যাপক চাহিদা হবে বলে মনে করা হচ্ছে। প্রতিটি মাস্কের দাম ৪০ ডলার করে বিক্রির চিন্তা করছে ডোনাট।