কনটেন্ট মডারেশনে এআই প্রযুক্তি ব্যবহার করছে ফেসবুক
নিজস্ব প্লাটফর্মে প্রকাশিত কনটেন্ট মডারেশনের কাজকে সহজ করতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তথা এআই প্রযুক্তির উপর নির্ভর করছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। শুক্রবার কোম্পানিটি এই বিষয়ে তথ্য শেয়ার করেছে। খবর এনগ্যাজেট।
কীভাবে টাস্কগুলোকে গুরুত্বের ভিত্তিকে সমাধানে মেশিন লার্নিং ব্যবহার করা হয় সেটি তুলে ধরেছে ফেসবুক। মানব কর্মীরা যাতে গুরুত্বপূর্ণ পোস্টগুলো আগে মডারেশন করতে পারে তার জন্য মেশিন লানিং প্রযুক্তি কাজ করছে।
নতুন এআই প্রযুক্তি প্রয়োগের আগে রিপোর্ট করার পোস্টগুলো বেশিরভাগ ক্ষেত্রে ধারাবাহিকভাবে দেখতেন ফেসবুক কর্মীরা। এর ফলে রেসপন্স সময় বেড়ে যেতো এবং জরুরী বিষয়গুলো দেরিতে সমাধান হতো।
নতুন পদ্ধতিতে কনটেন্টের ভাইরালিটি, নীতিমালা ভঙ্গ কিংবা কতোটা বিপদজনক সেসব বিষয়গুলোর উপর ভিত্তি করে কনটেন্টগুলো সাজিয়ে দিচ্ছে এআই প্রযুক্তি।
ডিবিটেক/বিএমটি